সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ঢাকার কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী   আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা   টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে   নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ   ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি   সাতক্ষীরায় শিশু রোগীর চাপ, শয্যা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা   স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত সাত এমপিসহ নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির   
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ১৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্নাতক ও মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে পারবে না। আগামী ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এসব পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর। সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

তবে সম্পূরক এইচএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীসহ সব আবেদনকারীর কাছ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ বছর নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল।

এ বছর মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]