প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম (ভিজিট : ১২৭)

সংগৃহীত ছবি
কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।