বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশজুড়ে আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাঁকে জোর করে গাড়ি থেকে নামিয়ে একটি কক্ষে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ও পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

নেতৃবৃন্দ জানান, নির্যাতনের সময় নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা নির্যাতন চালিয়ে যায়। দীর্ঘ সময় নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় কোনোভাবে তাদের কবল থেকে মুক্ত হন তিনি। পরে রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তাঁর ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একজন আইনজীবীকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের ঘটনা শুধু ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না।

নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িত নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ ঘটনার প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

এ ছাড়া আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ঘোষিত কর্মসূচি সফল করতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের সব বারের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]