মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্যবদ্ধ থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৬৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণহত্যা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক ঐক্যের কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসব দাবির বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবে জাতীয় ঐক্যের আগে জুলাই গণহত্যা ও শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে তরবারি ও গর্দানের মধ্যে কোনো সংলাপ হতে পারে না। জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন।

জুলাই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, নিউমার্কেট এলাকা শহীদ ও আহতদের রক্তের সাক্ষী। আন্দোলনে অনেকে প্রাণ হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে হাত-পা হারিয়েছেন। সেই চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে।

শহীদ ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, একজন হাদিকে হত্যা করে আন্দোলন থামানো সম্ভব নয়। তাঁর আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করে আরও অনেক তরুণ রাজপথে রয়েছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির দেওয়া দ্বিতীয় জুলাইয়ের আহ্বান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ভারতের সঙ্গে পানিবণ্টন ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে পাটওয়ারী বলেন, গঙ্গার পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলতে দেওয়া হবে না এবং ভারতীয়দের এ দেশে কাজ করার সুযোগ দেওয়া উচিত হবে না। ভারত বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপিকে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। জুলাই গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এ দাবি আদায়ে তরুণেরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।

সমাবেশে এনসিপির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।

এর আগে রোববার দুপুর ৩টা থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও সালেহ উদ্দিন সিফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশকে কেন্দ্র করে কর্মসূচি শুরুর প্রায় দুই ঘণ্টা আগেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পরে মিছিলটি কোতোয়ালি ও লালদীঘি হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]