মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নাশকতায় অর্থায়নের অভিযোগে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার   ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   
আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরি ও প্রচারের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা একধরনের গোপন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের কিছু লোক গোপনে ভিডিও তৈরি করছেন। তারা নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। এটি একধরনের বার্তা প্রচারের কার্যক্রমে পরিণত হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। দলটির বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসনের সম্ভাবনা তো তৈরি হচ্ছেই না, বরং তাদের ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন চরিত্র আরও স্পষ্ট হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, সারা জীবন দেশে না পালানোর কথা বললেও শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বারবার দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না বলে মনে করেন হাসনাত। তবে তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। একই সঙ্গে তার বিরুদ্ধে ঘোষিত দণ্ড কার্যকরের কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন তৎপরতাকে নাটক ও গণমাধ্যমে প্রচারের কৌশল হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, কখনো বিমান, কখনো গাড়ি পাঠানোর কথা বলা হচ্ছে। এসবের মাধ্যমে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী কিছু মানুষকে উজ্জীবিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও নানা আলোচনা হচ্ছে। তবে এসব প্রচারণাকে তিনি মিডিয়া স্ট্যান্ডবাজি বলে অভিহিত করেন।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তিনি। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়ে দেশব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির অভ্যাসগত সন্ত্রাসী আচরণের বহিঃপ্রকাশ। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

হাসনাতের অভিযোগ, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরে সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যাচ্ছে। তার দাবি, এভাবে আন্তসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া হচ্ছে।

মোটরসাইকেল র‍্যালির আগে দেওয়া বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]