বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১০৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতে চাইলে তিনি তা করতে পারেন। তবে বিষয়টি ‘পরকীয়ার মতো’ হয়ে যাবে।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমানকে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে বক্তব্য দিতে দেখা যায়। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শেখ মুজিবুর রহমানের বিষয়ে তার ইতিবাচক অবস্থান নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা রয়েছে।

এ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির সুযোগ-সুবিধা ও অর্জন ভোগ করে অন্য দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়। ফজলুর রহমান বিভিন্ন সময় এমন বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

দুদু আরও বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তবে এ ধরনের বক্তব্য নিয়ে আলোচনা হলেও জাতীয় রাজনীতিতে সেগুলোর তেমন গুরুত্ব নেই বলে মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]