বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। একই সময়ে নতুন করে ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার সাতজনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং সন্দেহভাজন হামে ১ হাজার ২৬৫ জন মারা গেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]