মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ১২৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৩৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া ৭৮ জনই ঢাকার।

এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে ঢাকায় ৪৮১ জনের, সিলেটে ১৫৭ জনের, চট্টগ্রামে ৩১১ জনের, রাজশাহীতে ৩২ জনের, ময়মনসিংহে ৮৮ জনের, বরিশালে ১৩৪ জনের, খুলনায় ১২২ জনের এবং রংপুরে ৬৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন।

এ সময়ের মধ্যে সারাদেশে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]