শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ১৩৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা এবং সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় কাজ করবে এই টিম।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত টিমকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় জোরদারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে বিশেষ টিমের সদস্যদের নাম ও দায়িত্বের বিষয়টি জানানো হয়।

টিমের সদস্যরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

বিশেষ এই টিমের প্রধান লক্ষ্য হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক অবস্থান সুসংহত রাখা। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেবে তারা। পাশাপাশি জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে দলের দুর্বলতা, অভ্যন্তরীণ বিরোধ এবং সমন্বয়ের ঘাটতি চিহ্নিত করবে।

টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কেন্দ্রীয় নেতাদের সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখাই হবে এই টিমের অন্যতম প্রধান দায়িত্ব। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ আরও কার্যকর করা এবং রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বও পালন করবে তারা।

বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এ লক্ষ্য সামনে রেখে সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ বাড়ানো হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে এই টিম।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]