রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ১০২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে দেশের গণমাধ্যমকর্মীদের অন্যতম বড় ক্রীড়া আসর ‘এবিজি মিডিয়া কাপ’-এর ট্রফি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এবিজি স্পোর্টস সিটির জুলকান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রফিটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এ সময় টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিভিন্ন গণমাধ্যম দলের অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি সায়েম সোবহান আনভীর অংশগ্রহণকারী সব দলকে শুভকামনা জানান। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টের গ্রুপিং, খেলার সূচি (ফিকশ্চার) ও জার্সি সম্পর্কিত বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়। এ ধরনের পেশাদার ও বর্ণাঢ্য আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অংশগ্রহণে এবিজি স্পোর্টস সিটির আধুনিক মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসরের খেলাগুলো।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় দৈনিক, ১০টি অনলাইন নিউজ পোর্টাল ও একটি রেডিও স্টেশন।

অংশগ্রহণকারী টেলিভিশন চ্যানেলগুলো হলো- দীপ্ত টিভি, এটিএন বাংলা, দেশ টিভি, এনটিভি, চ্যানেল আই, মাছরাঙা টিভি, গ্রিন টিভি, আরটিভি, নাগরিক টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল ওয়ান, স্টার নিউজ, বাংলাভিশন, বিটিভি, এটিএন নিউজ, এখন টিভি, এশিয়ান টিভি, যমুনা টিভি, সময় টিভি, টি স্পোর্টস ও নিউজ টোয়েন্টিফোর।

অন্যদিকে জাতীয় দৈনিকগুলোর মধ্যে রয়েছে- কালবেলা, ডেইলি টাইমস অব বাংলাদেশ, আমাদের সময়, আজকের পত্রিকা, সমকাল, যুগান্তর, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, ইত্তেফাক, নিউ নেশন, খবরের কাগজ, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান।

অনলাইন নিউজ পোর্টাল হিসেবে অংশ নিচ্ছে-  ক্রিকফ্রেঞ্জি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য নিউজ, টাইমস টুডে, ঢাকা পোস্ট, দ্য ওয়েভ টোয়েন্টিফোর, ঢাকা জার্নাল, জাগোনিউজ টোয়েন্টিফোর, এশিয়া পোস্ট ও বাংলানিউজ টোয়েন্টিফোর। রেডিও স্টেশনগুলোর মধ্যে অংশ নিচ্ছে রেডিও ক্যাপিটাল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]