রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে। ট্রেনে থাকা রেলকর্মী ও যাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ঘটনার বিবরণে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছায়। সেখান থেকে শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান।

আগুনের সূত্রপাতের কারণ জানতে চাইলে চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে ১০ কোটি ২৬ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত ২৫ নভেম্বর এক দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৬ কোটি ৯০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

গত বছরের নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৬০ লাখ ডলার বা ৫ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মাসভিত্তিক হিসাবের পাশাপাশি অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি বজায় রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রবাসীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]