রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে উঠে নাশকতার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৯৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাসটির হেলপার। আগুনে বাসটির অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন মেঘলা পরিবহনের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। সাধারণ যাত্রীর মতো তারা বাসের পেছনের দিকে গিয়ে বসেন।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বাসটির হেলপার তানজিল জানান, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নের সামনে তারা নেমে যাওয়ার পরপরই বাসে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাসটি ডাম্পিংয়ে রাখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]