রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
যশোর উপশহর মার্কাজে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর উপশহর মার্কাজ মসজিদে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। এতে যশোরের আট উপজেলার তাবলিগ জামাতের সাথী ও সাধারণ মুসল্লিদের পাশাপাশি ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে আসা বিদেশি মেহমানরাও অংশ নিয়েছেন।

ইজতেমাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাঠে আসতে শুরু করেন। শুক্রবার সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা মাঠ পূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে জুমার নামাজকে ঘিরে তাবলিগ জামাতের সাথী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

ফজরের নামাজের পর আমবয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল্লাহ। আর জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ওসামা।

ইজতেমায় আগত মুসল্লিদের থাকার সুবিধার্থে মাঠে আটটি খিত্তা নির্ধারণ করা হয়েছে। যশোরের আট উপজেলা থেকে আসা মুসল্লিরা এসব খিত্তায় অবস্থান করছেন। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজতেমার সাথী ইয়ামিনুর রহমান জানান, মাঠে ২০০টি টয়লেট, ৪০০টি প্রস্রাবখানা এবং অজুর জন্য ৫০০টি পানির ট্যাপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুরো মাঠে মাইক, পর্যাপ্ত আলোকসজ্জা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মার্কাজ মসজিদের ইজতেমাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিয়ন্ত্রণে তিন স্তরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং যানজট নিরসনে ৫০ জন পুলিশ সদস্য কাজ করছেন।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতে ভোগান্তি এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমায় ধর্মীয় আলোচনা, বয়ান ও দোয়ার মধ্য দিয়ে সময় কাটাবেন মুসল্লিরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]