বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
মৃত্যুর পর সব সম্পত্তি জনকল্যাণে দান করবেন রজনীকান্ত, জানালেন সিদ্ধান্তের কারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ১০৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ভক্তদের কাছে শুধু একজন সুপারস্টার নন, বরং ‘থালাইভা’ বা নেতা হিসেবে পরিচিত। সাধারণ বাস কন্ডাক্টর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদের মালিক হওয়া ৭৫ বছর বয়সী এই অভিনেতা এবার সম্পত্তি নিয়ে ব্যতিক্রমী এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রজনীকান্তের সিদ্ধান্ত অনুযায়ী, মৃত্যুর পর তার অর্জিত সম্পত্তির কোনো অংশই পরিবারের সদস্যরা পাবেন না। বরং তার সমস্ত সম্পদ একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তার বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর নির্মিত এই ভবনটির সঙ্গে রজনীকান্ত ও তার ভক্তদের দীর্ঘদিনের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে।

২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যার সময় পানিবন্দি মানুষ ও উদ্ধারকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এ ছাড়া ভক্তদের সঙ্গে রজনীকান্তের বহু গুরুত্বপূর্ণ বৈঠকেরও সাক্ষী এই স্থান। একসময় মণ্ডপটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের গুঞ্জন উঠলেও এখনো সেটি চেন্নাইয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে।

জানা গেছে, রজনীকান্তের উইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাঘবেন্দ্র মণ্ডপসহ তার সব সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে।

পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যাওয়ার সিদ্ধান্তের কারণও জানিয়েছেন এই অভিনেতা। তার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর সিনেমার টিকিট কিনে তাকে সমর্থন দিয়েছেন। দর্শকদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই তার দীর্ঘ অভিনয়জীবন সফল হয়েছে। সেই ভালোবাসার প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি সামান্য একটি উদ্যোগ।’

তামিল জনগণের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, টিকিটের দাম যেমনই হোক, রাজ্যের মানুষ সবসময় তার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন এবং ক্যারিয়ারের প্রতিটি পর্যায়ে পাশে থেকেছেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই নিজের সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]