রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত ব্যান্ডশিল্পী শেখ সাহেদ আলী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ১৬০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মায়ের কবরের পাশেই সমাহিত হলেন ব্যান্ড সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর রাজধানীর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের কবরের পাশেই সমাহিত হওয়ার ইচ্ছা ছিল এই শিল্পীর।

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সাহেদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় এই শিল্পীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতাও হারিয়ে ফেলেন।

আগামী ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতের দিল্লিতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন সম্ভব হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ডেঙ্গু ও ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ শনাক্ত হয়। পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহ দেখা দেয়। স্ট্রোকসহ একাধিক শারীরিক জটিলতায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই সংগীতশিল্পী।

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ তার উল্লেখযোগ্য গান।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। মাকে ঘিরে নতুন একটি অ্যালবামও তৈরি করেছিলেন সাহেদ। তবে শেষ পর্যন্ত মায়ের কবরের পাশেই হলো এই সংগীতশিল্পীর শেষ ঠিকানা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]