বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
‘নসিব’ সিনেমায় খলনায়ক হচ্ছেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন এই বলিউড অভিনেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

‘প্রিয়তমা’ সিনেমার এই প্রযোজক জানান, ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন তিনি। এ সময় সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে বগুড়ায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। সেখানে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলে আশা প্রকাশ করেন পরিচালক।

তিনি আরও জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের কাজ, যেখানে যুক্ত হচ্ছেন বলিউডের এই পরিচিত অভিনেতা।

বলিউডে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে খলনায়ক হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মুকেশ ঋষি। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন এবং ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের কারণে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

তবে শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ থাকেননি এই অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন মুকেশ ঋষি।

বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ের মধ্য দিয়ে এবার তার দীর্ঘ অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]