শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ: রিজভী   রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার   স্থগিত হলো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর   কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালের রিমান্ড মঞ্জুর   পটুয়াখালীতে সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৫ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ   গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: পুলিশ মহাপরিদর্শক   বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: রণধীর জয়সওয়াল   
গোপালগঞ্জে ‘মুক্তিপণ’ দিয়ে অপহরণকারীদের কবল থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদের দাবির মুখে ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর বিভিন্ন যানবাহনে করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি তিনি।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে ব্যক্তিগত গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন আন্দোলনকারী গাড়ি থামানোর সংকেত দেন। সামনে গিয়ে তারা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছে।

কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। পরে গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

মনিরুল হকের অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও তাকে আটকে রাখা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, অপহরণকারীরা তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে যেতে বাধ্য করে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে বিভিন্ন স্থানে হাঁটানো হয়। পরে মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

মনিরুল হক ফরাজীর ভাষ্য অনুযায়ী, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রেখেছিল। তাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে বাসায় থাকলেও শরীরজুড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে তার ফিরে আসার খবর পেয়েছেন তারা।

তিনি আরও বলেন, বর্তমানে মনিরুল হক চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]