শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। মানুষ হত্যা করে দেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। তবে এ অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই খুনি চক্রকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা এখন প্রতিবেশী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। এত কিছুর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, তারা জনগণের সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।

প্রতিমন্ত্রী বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও হত্যার পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, আওয়ামী লীগ দেশের কল্যাণ চায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করবে না।

দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায় উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি দেশকে বুকে ধারণ করে রাষ্ট্র গঠন ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। এ কাজে যারা বাধা দেবে কিংবা সন্ত্রাস ও অগ্নিসংযোগে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো স্থান হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দলটিকে দমিয়ে রাখতে পারবে না।

এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]