শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাইসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপ। ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে গ্রুপটি। একসময় প্রতিষ্ঠানটির অধীনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে গ্রুপটি।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ওই পাঁচ মামলায় মোট পাওনার পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সেদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]