শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেন্দারচর এলাকায় পৌঁছায়। সেখানে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় শাহীন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

নিহত শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা তার ছেলেকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। ৭০ বছরের বেশি বয়সে ছেলেকে হারিয়ে এখন কী করবেন, তা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।

শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম বলেন, স্বামীকে হারিয়ে তিনি বিধবা হয়েছেন। একটি শোরুমে চাকরি করে স্বামী যে বেতন পেতেন, তা দিয়েই সংসার চলত। এখন পরিবার কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। স্বামী হত্যার দ্রুত বিচার দাবি করেন রিমা।

নিহত সোহেল মোল্যার বড় ভাই বলেন, তার ভাইয়ের কী অপরাধ ছিল, তা তিনি বুঝতে পারছেন না। বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহীন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এদিকে শুক্রবার নিহত দুই নেতার কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের। এ সময় দলীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে থাকবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]