শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে মারধরের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দর্শন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে আসেন শাকিল। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা তাকে আটকে রাখার প্রতিবাদ জানান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করেন উপস্থিত ছাত্রদল নেতারা।

শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ‘দর্শন বিভাগের ছাত্রলীগের একজন নেতাকে ধরে নিয়ে আসা হয়েছে। পরে জানতে পারলাম, তিনি বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]