প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।