মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ   ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যত শেষ, নতুন হামলার প্রয়োজন দেখছেন না ট্রাম্প   বাংলাদেশ-সৌদি হজ চুক্তি স্বাক্ষর, ২০২৭ সালে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন   মধ্যরাতের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, যান চলাচল বন্ধ ও গাড়ি ভাঙচুর   
ডিএমপির ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ২৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং নতুন দায়িত্ব পালনের সুযোগ। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]