সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম   (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সর্বশেষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থলগুলোর একাধিক ভিডিও ফুটেজ ও ছবি কালবালার হাতে এসেছে। তবে এসব ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া যাত্রাবাড়ীর কাজলা স্টেশনসংলগ্ন ডেমরা সড়ক এবং পান্থপথেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে উত্তরা পূর্ব থানার ফটকের সামনেও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজমপুর বিআরটি সড়ক থেকে পূর্ব থানা লক্ষ্য করে ককটেল নয়, বরং ককটেলের মতো ছোট আকারের বিস্ফোরকজাতীয় বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বস্তুটি অল্প পরিসরে বিস্ফোরিত হলেও থানার ভেতরে পৌঁছায়নি।

এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]