শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট, টেস্ট ইতিহাসে অনন্য রেকর্ড হাসান মাহমুদের   এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করা ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম   কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম   ইরানের নতুন প্রস্তাবের মধ্যে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন   রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন   বিমানবন্দরে নেমেই আর্তনাদ, জানালেন নিঃস্ব হওয়ার গল্প   ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধানমন্ত্রী তারেক রহমান   
৪০ মিনিটের ব্যবধানে সোনারগাঁও হোটেল ও রাজারবাগে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ৪০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনের সড়কে প্রথম বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এর প্রায় ৪০ মিনিট পর রাত ১০টা ১০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া জানান, এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]