রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত এখনো বাংলাদেশকে নিজেদের অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এই আধিপত্যবাদের অন্যতম হাতিয়ার।

ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে দাবি করলেও বাস্তবে চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করে দিল্লি। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার লক্ষ্যে ভারতের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]