রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ডিজাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের স্বার্থে দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

সাক্ষাৎকালে দেশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সংকট, রোহিঙ্গা সমস্যা এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। তাঁর মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]