রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
কুমিল্লায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১০৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ও বুড়িচং অংশে পৃথক স্থানে অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার এলাকায় প্রথমে অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটে। একই সময়ে মহাসড়কের বুড়িচং অংশেও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

স্থানীয়দের ভাষ্য, কালিরবাজার এলাকায় অবরোধকারীরা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একপর্যায়ে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান জোরদার করলে অবরোধকারীরা সরে যান। তবে একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গাড়ি ভাঙচুরে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

অন্যদিকে, চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]