প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় যথাযথভাবে কাজ করছে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। তবে সেখানে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।