প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তাঁর যাত্রা শুরু হয়।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
স্পিকারের দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।