রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় ৭৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৭ জনে।

এ ছাড়া হাম উপসর্গ নিয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]