রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ৮৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনে এসব ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হচ্ছে।

তিনি বলেন, দেশের গণমাধ্যমে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। তবে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের সহনশীলতার বিষয়টি যথাযথভাবে প্রকাশ পাচ্ছে না।

এ ছাড়া প্রশাসন ও গণমাধ্যমের কিছু ব্যক্তি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শ্রমিক আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে বিভ্রান্তিকর দাবি করে রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা উচিত। সরকার শ্রমিকদের সঙ্গে দ্রুত আলোচনায় বসেছে এবং তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরি নিয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে, যা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করা হবে বলে জানান রিজভী। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক সূচনা হবে এই সমাবেশের মধ্য দিয়ে। এটি মহাসমাবেশ নয়, কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।

১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত প্রকাশ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই গৌরবময় বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করে।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]