বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতিকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করলেন দুদু   
চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ১০০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো ছুড়ে মারার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য কাঠের টুকরোটি তার মাথায় লাগেনি। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হালিশহর বিডিআর মাঠে সংসদ সদস্যের বাবা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান।

খেলা চলাকালে ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়োজক কমিটি খেলা বন্ধ ঘোষণা করে।

পরে আয়োজকদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠেন সংসদ সদস্য। এ সময় গাড়িতে বসে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে কাঠের একটি টুকরো ছুড়ে মারা হয়। গাড়ির জানালার কাচ অর্ধেক তোলা থাকায় টুকরোটি কাচে বাধা পায়। এতে অল্পের জন্য রক্ষা পান তিনি। সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন।

গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দিলে আয়োজক কমিটি খেলা স্থগিত করে।

তিনি বলেন, আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে যাওয়ার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। ১৫ বছর বয়সী এক কিশোর সেটি ছুড়ে মেরেছে বলে দাবি করেন তিনি। এতে অল্পের জন্য রক্ষা পান সংসদ সদস্য।

আরিফুর রহমান মিঠু আরও বলেন, তারা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন না। কারণ, এর আগের দিন মঙ্গলবার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংসদ সদস্য চট্টগ্রামে বড় ধরনের শোডাউন করেছিলেন। ওই কর্মসূচির জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]