বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকন্যাকে নিয়ে নিখোঁজ, ১০ ঘণ্টা পর নদীতে মিলল মা-মেয়ের মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ১১ মাস বয়সী শিশু জয়স্মিতা বিশ্বাস থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত ছিল। তিন মাস বয়সে মেয়ের এই রোগ শনাক্ত হওয়ার পর থেকেই তার চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি। সন্তানের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও শারীরিক কষ্টের আশঙ্কা পরিবারের ওপর তৈরি করেছিল মানসিক চাপ।

এরই মধ্যে মঙ্গলবার বিকেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মঞ্জুশ্রী। প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সুরমা নদী থেকে উদ্ধার করা হয় মা ও শিশুকন্যার মরদেহ।

নিহত মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির বয়স ৩৩ বছর। তিনি সিলেটের দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী। জয়স্মিতা তাদের একমাত্র শিশুকন্যা।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মঞ্জুশ্রী। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন তার থ্যালাসেমিয়া শনাক্ত হয়। এরপর থেকেই সন্তানের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী উদ্বিগ্ন থাকতেন। মেয়ের দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং নিয়মিত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

তিনি বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নেওয়া হয়। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করানো হয়েছিল। বিভিন্ন ওষুধ সেবনের পরও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

জীবনানন্দ আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্ত্রীর সঙ্গে তার কোনো পারিবারিক বিরোধ বা মনোমালিন্য ছিল না বলেও দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মা ও মেয়ের মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]