প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।