সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: বিএনপি করবেন, কিন্তু কথা বলবেন আওয়ামী লীগের মতো- তা হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন   বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী   ঢাকা কলেজের ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গোপালগঞ্জে অস্ত্রের মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর অভিযোগ   হামলা-নাশকতার শঙ্কায় দেশের সব রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ   শুধু আওয়ামী লীগ প্রতিরোধের লক্ষ্যেই ডিসেম্বরে ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম   জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে: দুদু   মানবিকতা ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: ডা. জুবাইদা রহমান   
বিএনপি-আওয়ামী লীগ লিয়াজোঁর কারণেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না: সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ১১০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণেই দলটি এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সাদিক কায়েম বলেন, আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এ ঐক্য প্রতিষ্ঠায় বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত।

এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]