সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বার থেকে বস্তি, এরপর তুরাগ নদ: তাহসিফের মৃত্যুর রাতে কী ঘটেছিল?   ৩৫ উড়োজাহাজ কেনায় সরকারের সরাসরি অর্থ ব্যয় হবে না: বিমানমন্ত্রী   শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের   বিএনপি-আ.লীগের জোটে যাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হইনি: চরমোনাই পীর   ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তথ্য চেয়েছে সদর দপ্তর   শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক   ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯   
আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের পুরস্কারের মঞ্চে এবার দাপট দেখিয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা। সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে।

গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে এবারের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ, ডিজিটাল সিনেমা ও কারিগরি বিভাগেও সাফল্য পেয়েছেন তারকারা।

এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ছবিটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আদিত্য ধর। সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় খান্না।

পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি। সব মিলিয়ে ১২টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।

‘ধুরন্ধর’-এর দাপটের মধ্যেও নিজের অবস্থান শক্ত করেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। একই সিনেমার সুবাদে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে।

গানের বিভাগেও সাফল্য পেয়েছে ‘সাইয়ারা’। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

অন্যদিকে ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এর সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন হুমা কুরেশি।

চলচ্চিত্রের পাশাপাশি ডিজিটাল বিভাগেও ছিল জমজমাট প্রতিযোগিতা। আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি জিতেছে চারটি পুরস্কার। সিরিজটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী হয়েছেন অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি।

‘পাতাল লোক ২’ সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। একই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও গেছে সিরিজটির ঝুলিতে।

তথ্যচিত্র বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘দ্য রোশানস’। আর সেরা বাস্তবভিত্তিক অনুষ্ঠান হয়েছে ‘দ্য ট্রেইটরস’।

ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে সিনেমাটি। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন সানিয়া মালহোত্রা।

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

কারিগরি বিভাগেও একাধিক পুরস্কার জিতেছে ‘ছাওয়া’। ছবিটির আবহসংগীতের জন্য স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কার পেয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]