রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
ডিএমপির ওয়েবসাইট ও নিউজ পোর্টালে হ্যাকিংয়ের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৩৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজে’ প্রবেশ করা যাচ্ছে না।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে ওয়েবসাইট দুটিতে প্রবেশের চেষ্টা করলে ‘This site can’t be reached’ বার্তা দেখাচ্ছিল।

এর আগে ডিএমপির নিউজ পোর্টালে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হওয়ার খবর প্রকাশ করে একাধিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনগুলোতে বলা হয়, ডিএমপির ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে ওঠে। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির নিয়মিত সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হচ্ছিল। এ ঘটনায় ওয়েবসাইটটি হ্যাকিং বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার সকালে একাধিকবার চেষ্টা করেও ডিএমপির ওয়েবসাইট ও ডিএমপি নিউজে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে পোর্টালটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে এশিয়া পোস্টের পক্ষ থেকে ডিএমপির মিডিয়া বিভাগসহ একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ডিএমপি নিউজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত খবর, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের নানা সংবাদ প্রকাশ করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]