প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম (ভিজিট : ৪১)

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবর্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: গোলাম মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমীন সুজন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শাহ্ আলম,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ শামছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,আঁখি খাতুন,মেহেরুন নেছা, নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সহকারী যুব উন্নয়ন অফিসার আফজাল হোসেন ও সরকারি শিশু পরিবারের শিক্ষক টিপু সুলতান।
আলোচনাসভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র, নির্বাচিত উপকারভোগীদের মধ্যে যুব ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবতী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।