রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৫০)

পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে খনি পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম(জিটিসি) গত অক্টোবর মাসে ১,৫০,০০০ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করে নতুন রেকর্ড গড়েছে।
​
জিটিসি কর্তৃপক্ষ জানায়, গত মাসে ছুটির দিন ছাড়া দৈনিক গড়ে প্রায় ৬,০০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।যা ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়ের দৈনিক ৪-৫ শত মেট্রিক টনের তুলনায় বহুগুণ বেশি।অর্থাৎ বলাই যায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ উত্তোলিত হচ্ছে কঠিন শিলা।

​খনিতে বর্তমানে বিভিন্ন আকারের প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনেরও বেশি পাথর মজুত রয়েছে। রেকর্ড পরিমাণ এই পাথর উত্তোলনের ফলে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

মধ্যপাড়া খনি সংশ্লিষ্টদের মতে,জিটিসি-র ধারাবাহিক উন্নয়ন ও এই উৎপাদন অব্যাহত থাকলে এবং সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে মধ্যপাড়া পাথর খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় মডেল হিসেবে ভূমিকা রাখবে।

খনিটি ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন।বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকারের সহযোগিতায় এই সফলতা বলে স্বীকার করলেন জিটিসি কর্তৃপক্ষ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]