রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা তুলে ধরতে আইসিসিবিতে বারভিডা কার এক্সপো
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে জাপানি গাড়ির পাঁচ দশকের পথচলা, প্রযুক্তির বিবর্তন এবং জনপ্রিয় বিভিন্ন মডেলের ইতিহাস তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ নভেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। এতে টয়োটাসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এ এক্সপোর আয়োজন করছে। শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। এ সময় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের গাড়ি থাকবে। দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি মডেল, প্রযুক্তি, বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারবেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, এক্সপোর অন্যতম আকর্ষণ হবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ প্রদর্শনী। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় মডেল, প্রযুক্তিগত পরিবর্তন এবং দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির অবদান তুলে ধরা হবে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির বিবর্তনও দেখা যাবে।

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করতে চায় বারভিডা। একই সঙ্গে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং গাড়ির মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে মানুষের সচেতনতা তৈরিও এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]