সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে ত্রুটি: বিতর্কিত দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ এএম   (ভিজিট : ১৩৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ কোনো রুটে দায়িত্ব দেওয়া হবে না। একই সঙ্গে তাদের ঢাকায় অবস্থান এবং কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশন দেওয়ার দায়িত্বে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছিল। তবে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি এবং এ নিয়ে সমালোচনার পর তাদের ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়।

তাদের পরিবর্তে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (পি-৩৫০১৮) ও বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩৫০৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ।

গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ব্যবহার করা হয়। বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইটের আগে-পরে উড়োজাহাজটির কারিগরি সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশেষ করে ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে ঢাকা ফেরার প্রস্তুতিকালে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটির সতর্কবার্তা দেখা যায়। এ কারণে পুশব্যাক ও ট্যাক্সি করার পরও উড্ডয়ন বাতিল করতে হয়। পরে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রক্রিয়া শেষে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ভোগান্তির পাশাপাশি ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তা এবং বিমানের প্রকৌশল বিভাগের কারিগরি ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া। সংশ্লিষ্টদের দাবি, স্পয়লারের ত্রুটি পুরোপুরি নিরসন না করেই ন্যূনতম সরঞ্জাম তালিকা (এমইএল) প্রয়োগের ব্যাখ্যায় উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, ভিভিআইপি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের তুলনায় বাড়তি সতর্কতা ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা প্রয়োজন। তাই কারিগরি ছাড়পত্র দেওয়ার আগে যথাযথ যাচাই-বাছাই হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা জরুরি। পাশাপাশি ২০১৪ সালের বিমান লিজ-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারাধীন আসামি সাদেকুল ইসলামকে এমন সংবেদনশীল দায়িত্বে নিয়োগের বিষয়টিও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগ এবং উড্ডয়নযোগ্যতার সনদ দেওয়ার পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

এ পরিস্থিতিতে দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ রুটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তদন্ত চলাকালীন প্রশাসনিক সতর্কতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ভিভিআইপি ফ্লাইটের মতো স্পর্শকাতর ক্ষেত্রে কারিগরি সিদ্ধান্তে সামান্য বিচ্যুতিও বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

তবে শুধু দায়িত্ব পরিবর্তন করেই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কার নির্দেশে এবং কী ধরনের কারিগরি মূল্যায়নের ভিত্তিতে উড়োজাহাজটিকে উড্ডয়নযোগ্য ঘোষণা করা হয়েছিল, তা স্পষ্ট করতে হবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে বিমানের কারিগরি ছাড়পত্র প্রদানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]