রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটি এই সম্মানসূচক নাম পাবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে।

প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন।

এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও তাঁর অবদানের প্রশংসা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় অবদান স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত সড়কটির কাছেই অবস্থিত উইলিস টাওয়ারের স্থপতি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানও বিশেষভাবে স্মরণ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]