শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
দীর্ঘ তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি 'জর্জ ওয়াশিংটন'
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১০৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন।

বুধবার (১৮ নভেম্বর) মার্কিন নৌবাহিনীর গবেষণা ও সংবাদমাধ্যম ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন প্রকাশনা ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে। এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় রয়েছে। তবে এর সঙ্গে অন্য কোনো যুদ্ধজাহাজ ফিরে গেছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের দায়িত্বাধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছায়। সেখানে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য রণতরিটি পাঠানো হয়েছিল।

জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছাড়ার আগে গত রোববার সেখানে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ অবস্থান করছে। এ ছাড়া ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে।

জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে, নাকি পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি।

জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি মোতায়েন ছিল না।

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে দুই দেশের বিরোধ এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত শুরু হয়েছে। এতে পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব পড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে, যা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]