শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
‘প্রত্যেক ভারতীয়ের রক্তে রামের সত্তা’ মন্তব্যে বিতর্ক, জাভেদ আখতারকে নাম বদলের পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও নিজেকে প্রকাশ্যে ধর্মে অবিশ্বাসী হিসেবে পরিচয় দেন ভারতের জনপ্রিয় গীতিকার, কবি ও চলচ্চিত্র পরিচালক জাভেদ আখতার। তবে সম্প্রতি ‘প্রত্যেক ভারতীয়ের রক্তে রামের সত্তা রয়েছে’ -এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। 

এ বক্তব্যের জেরে জাভেদ আখতারকে নিজের নাম পরিবর্তন করে ‘রাম পাল’ রাখার পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রাশিদি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি’র মিউজিক ক্রিয়েটর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাভেদ আখতার। 

সেখানে হিন্দু দেবতা রামকে নিয়ে তিনি বলেন, রাম শুধু একজন ব্যক্তি নন; তিনি একটি আদর্শ, নৈতিকতা ও জীবনধারার প্রতীক। রামের দর্শন ও তার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারলে তা মানুষের হৃদয় স্পর্শ করবে।

জাভেদ আখতার আরও বলেন, ‘অনেকে হয়তো আমার ওপর ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয়ের রক্তেই রামের সত্তা বইছে।’ তাঁর মতে, রামকে কেবল একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়; তিনি এর চেয়েও অনেক বড় একটি জীবনদর্শনের প্রতীক।

তাঁর এমন মন্তব্যের সমালোচনা করে মৌলানা সাজিদ রাশিদি বলেন, জাভেদ আখতার একজন ব্যবসায়ী এবং বলিউডে গান বিক্রি করাই তাঁর পেশা। এ ধরনের মন্তব্য না করলে তাঁর গান কে কিনবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জাভেদ আখতারকে নাম পরিবর্তন করে ‘রাম পাল’ রাখার পরামর্শ দিয়ে রাশিদি বলেন, তিনি নিজে মুসলিম পরিচয় নিয়ে গর্বিত এবং সম্মানজনক জীবনযাপন করছেন। কিন্তু জাভেদ আখতার একই সঙ্গে দুই পক্ষের অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

রাশিদির দাবি, একই সঙ্গে দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা গ্রহণযোগ্য নয়। জাভেদ আখতারের মতো ব্যক্তিরা প্রয়োজনে নিজেদের সততাও বিসর্জন দিতে পারেন বলে মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]