শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
ঝিকরগাছায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ১১৬)

যশোরের ঝিকরগাছায় বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ (ডাটা কালেকশন) কার্যক্রম শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রমের মধ্যে দিয়ে তারেক রহমান সরকারের 'নির্বাচনী ইশতেহার' ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ঝিকরগাছা উপজেলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এদিন একই সময়ে ঝিকরগাছা পৌরসভার ১নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডেও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

প্রথম ধাপে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড হাড়িয়াদেয়াড়া গ্রাম, মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কায়েমকোলা গ্রাম এবং ঝিকরগাছা পৌরসভার ১নম্বর ওয়ার্ড ঝিকরগাছা কাটাখাল গ্রাম ডাটা কালেকশন শুরু হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা, গণনাকারী জেসমিন সুলতানা, রুবিনা খাতুন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তহিদুল ইসলাম জানান,ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করা হবে যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলমান ডাটা কালেকশন ওয়ার্ড গুলোর জনগণকে প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি কার্ড, শিশুদের জন্ম নিবন্ধন, মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য  নিজ নিজ বাড়িতে সংগ্রহ করে রাখার জন্য এবং গণনাকারীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]