শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
৯০ কোটি টাকার ফাঁকা চেকের অভিযোগ, খুলনা ওয়াসার প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৫০ এএম   (ভিজিট : ১৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক থাকাকালে রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে ২০২৫ সালে তিনি প্রকল্প পরিচালকের দায়িত্ব পান। এ পদে নিয়োগ পেতে একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার ফাঁকা চেক দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর খুলনা ওয়াসার গ্রাহকদের পাঁচ হাজার গৃহসংযোগে পাইপ ও ফিটিংস স্থাপনের কাজের চূড়ান্ত বিল জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, একই সংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল জমা দেওয়া হয়েছিল। এ ঘটনায় রেজাউল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো সঠিক নয় এবং শোকজের নোটিশের যথাযথ জবাব দেবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]