শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৭৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বর্তমান সময়ে অপরাধের ধরন বদলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল জগৎ ও সাইবার স্পেস ব্যবহার করে নানা ধরনের অপরাধ, প্রতারণা এবং শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনা ঘটছে। এসব অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই। এ কারণে সরকার দ্রুত দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামে সিআইডির সাইবার অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়ার সরকার এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) সহযোগিতা করেছে। এ জন্য তিনি কোরীয় সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দলের সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, সরকার শুরু থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিল। গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করা ডিজিটাল ফরেনসিক ল্যাবটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সরকারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সিআইডির পরীক্ষাগারগুলোর গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে। ভিসেরাসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এসব ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনে এগুলোর সক্ষমতা ও পরিসর বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিত ও তা ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সেগুলোর যথাযথ সনদ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার কোনো চ্যালেঞ্জ দেখছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]