শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ এএম   (ভিজিট : ১৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। আদালত চত্বরে আইভী ও তাঁর অনুসারীদের ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইভীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আবু আল ইউসুফ খান টিপু বলেন, “সাবেক মেয়র, আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে আপনার হোয়াইট হাউসের বাড়ির একটা ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনিও কিন্তু ভালো থাকবেন না।”

সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে ফেরার সময় তিনি ও তাঁর অনুসারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]