প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম (ভিজিট : ১৪৪)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৬৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪টি ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।